দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর পাংশায় ডাকাতি মামলার এজাহারনামীয় এক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সজীব শিকদার (২৩)। তিনি পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া) এলাকার মন্টু শিকদারের ছেলে।
শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৪টার দিকে মো. জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে পাংশা থানার একটি দল কুষ্টিয়া সদর থানার হরি শংকরপুর (তালবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে থানায় জিজ্ঞাসাবাদে সজীব তার বাড়ির টয়লেটের ওপর আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পাংশার নাওড়া বনগ্রামের বাসায় তল্লাশি চালিয়ে লোহার বাটযুক্ত একটি সচল পাইপগান উদ্ধার করা হয়। রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রটি আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সজীব একজন পেশাদার অপরাধী এবং অস্ত্রধারী ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় সজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা হয়েছে। রবিবার (২১ জুন) তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
জে আই